name="description "content="this site is about herbal health"/> name="keyword "content="herbal health, herbal medicine, bangla health tips, unani medicine, ayurbadic"/> NATURAL HEALTH TIPS

Tuesday, December 27, 2016

নয়ন তারা ফুলের রয়েছে কিছু ঔষধি গুনাগুন।

বিসমিল্লাহির রাহমানির রাহিম

 
নয়ন তারা ফুল 
পৃথীবির যত সৃস্টি রয়েছে সবকিছুই মানুষের নিমিত্তে। প্রাণী জগৎ এবং উদ্ভীদ জগৎকে “আল্লাহ তায়ালা” মানুষের সেবার জন্য দান স্বরুপ। মানুষ উদ্ভীদ হতে যে উপকার গুলো গ্রহণ করে তার মধ্যে নয়ন তারা ফুল ও গাছ চিকিৎসার জন্য অন্যতম। এই নয়ন তারা গাছ ও ফুল থেকে আমরা অনেক পুস্টিগুণ ও ঔষধী গুণ গ্রহণ করতে পারি। আজকে আমরা আলোচনা করব এই নয়ন তারা গাছ ও ফুলের ভেষজ গুণাবলি নিয়ে।

নয়ন তারা গাছ ও ফুলের নানাবিধ ঔষধী গুণ রয়েছে তার মধ্যে আমরা কয়েকটি ঔষধী গুণ নিয়ে আজ আলোচনা করব।

নয়ন তারা গাছ ও ফুলের ভেষজ গুণাবলিঃ 

১.ডায়বেটিস সারাতে নয়ন তারাঃ
ডায়বেটিস সারাতে নয়ন তারা ফুলের ভুমিকা অন্যতম। নয়ন তারা গাছের ফুল, মুল শুকনো হলে ১ গ্রাম আর কাঁচা হলে ২ গ্রাম সংগ্রহ করে নিন। রাতে আনুমানিক ১ কাপ পানিতে ভিজিয়ে রাখুন। সকালে পানিটা ছেঁকে নিয়ে জাল করে আধা কাপ করে নিন। এই আধা কাপ পানি অর্ধেক করে সকাল ও রাতে পান করুন। তাতে ডায়বেটিস রোগীরা ভাল ফল পাবেন।

২.কৃমি রোগেঃ
কৃমি রোগ সারাতেও এই নয়ন তারা ফুল, মুল ও পাতা বিশেষ কার্যকরী। উপরোল্লেখিত উপায়ে ৫/৬ দিন পান করলে কৃমি রোগ সেরে যায়। তবে ৮/১০ দিন পান করলে সবচেয়ে ভাল ফল পাওয়া যায়। তবে বাচ্চাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

৩.মেধা শক্তি বৃদ্ধিতেঃ
যাদের মেধা শক্তি দুর্বল যেমন সকালের কথা বিকালে মনে থাকে না। তারা এই নয়ন তারা ফুল, মূল ও পাতা ২ গ্রাম পরিমাণ ১ কাপ পানিতে সিদ্ধ করে নিন। পানিটুকু ছেঁকে আবার জাল করে আধা কাপ করে নিন। জাল করা পানি অর্ধেক করে সকাল-বিকাল টানা ১ মাস পান করলে স্বরণশক্তি বৃদ্ধি পায়।

৪.লিউকেরিয়া রোগে নয়ন তারার গুরুত্বঃ
এটি একটি রক্ত বহ রোগ। এ রোগের ফলে মহিলারা সাধারণত দুর্বল হয়ে পড়ে। এ রোগ থেকে রক্ষা পেতে হলে অথবা এ রোগ সারাতে নয়ন তারা পুরোপুরি সক্ষম।

৫.রক্তচাপ বৃদ্ধিতে নয়ন তারাঃ
রক্তচাপ বৃদ্ধিতে নয়ন তারা ফুল, মূল, পাতা বিশেষ ভাবে কার্যকরী।

৬.সন্ধি বাত বা গিটে ব্যাথাঃ
যাদের বাতের ব্যাথা রয়েছে বা গিটে ব্যাথা রয়েছে তারা এই নয়ন তারা ফুল, মূল ও পাতা সেবন করলে অল্প কয়েকদিনে বাতের ব্যাথা ভাল হয়ে যাবে।

৭.অনিয়মিত মাসিকঃ
এটি একিটি জটিল রোগ এ রোগে অনেক মহিলা ভুগে থাকে। যে সকল মহিলাদের অনিয়মিত মাসিক হয় তারা এই নয়ন তারা গাছ ব্যাবহার করে এ রোগ থেকে রক্ষা পেতে পারেন।

৮.ক্যান্সার প্রতিরোধে নয়ন তারাঃ
ক্যান্সার প্রতিরোধক হিসেবে যত ভেষজ উদ্ভীদ রয়েছে তার মধ্যে নয়ন তারা গুণাগুণ সবচেয়ে বেশী। নয়ন তারা গাছ দিয়ে বর্তমান বিশ্বে অনেক ঔষধ কোম্পানী ক্যান্সারের ঔষধ তৈরী করতে সক্ষম হয়েছে।


যে সকল রোগের জন্য নয়ন তারা গাছের ভেষজ গুণ নিয়ে উপরে আলোচনা করা হয়েছে সবগুলো রোগের ক্ষেত্রে নয়ন তারা গাছের ব্যাবহার সঠিকভাবে করতে হবে। নিম্নে ব্যাবহারবিধি দেওয়া হল...
নয়ন তারা গাছের ফুল, মুল শুকনো হলে ১ গ্রাম আর কাঁচা হলে ২ গ্রাম সংগ্রহ করে নিন। রাতে আনুমানিক ১ কাপ পানিতে ভিজিয়ে রাখুন। সকালে পানিটা ছেঁকে নিয়ে জাল করে আধা কাপ করে নিন। এই আধা কাপ পানি অর্ধেক করে সকাল ও রাতে পান করুন।
 আরও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে 

নয়ন তারা ফুল



বিঃদ্রঃ নয়ন তারা গাছ দিয়ে চিকিৎসার ক্ষেত্রে অভিজ্ঞতা না থাকলে নয়ন তারা সম্পর্কে পুরোপুরি জেনে নিয়ে ব্যাবহার করা উচিৎ।

কামরাঙ্গা আপনার জন্য উপকারি না ক্ষতিকর জেনে নিন।

বিসমিল্লাহির রাহমানির রাহিম
 
কামরাঙ্গা 
আমাদের মধ্যে অনেকেই টক জাতীয় খাবার খেতে খুব পছন্দ করেন। এমনই একটি ফলের নাম কামরাঙ্গা। কামরাঙ্গায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, পটাশিয়াম, কম পরিমাণে সুগার, অ্যান্টি-অক্সিডেন্ট, এসিড ইত্যাদি অনেক ধরনের উপাদান। কামরাঙ্গার আরেক নাম হল Carambola এবং এটি তারা ফল বা স্টার ফ্রুট নামেও পরিচিত। কামরাঙ্গা ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালোয়েশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও শ্রীলংকার আঞ্চলিক প্রজাতির ফল এটি। তবে এই কামরাঙ্গা ফল দক্ষিণ-পূর্ব এশিয়া, পূর্ব এশিয়া এবং দক্ষিণ-প্রশান্ত অংশে এই কামরাঙ্গা খুবই জনপ্রিয়।

এত জনপ্রিয় হওয়া সত্যেও কামরাঙ্গাতে রয়েছে এমন একটি উপাদান যা মানুষের মস্তিষ্কের জন্য বিষাক্ত। সাধারণ সুস্থ্য মানুষ কামরাঙ্গা খেলে কিডনী এই বিষ শরীর থেকে বের করে দেয়। কিন্তু যারা কিডনী রোগে ভুগছেন তারা সাবধান। কারন তাদের কিডনী দুর্বল। দুর্বল কিডনী ক্ষতিকর বিষ শরীর থেকে বিষ বের করে দিতে পারে না। ফলে মস্তিষ্কে বিষক্রিয়া ঘটাতে পারে। এই বিষক্রিয়ার লক্ষণ গুলো নিম্নরূপঃ

১. শরীর দুর্বল হয়ে পড়া।
২. মাথা ঘোরানো।
৩. অতিরিক্ত হেচকি উঠা।
৪. বমি বমি ভাব হওয়া।
৫. মাথা ঠিকভাবে কাজ না করা।
৬. মৃগী রোগীর মত কাঁপুনি হওয়া।
৭. কোমায় চলে যাওয়া এবং পরিশেষে মৃত্যু।
এই ফল খাওয়ার পর এই ধরনের লক্ষণ দেখা দিলে দ্রুত Hemodialysis এর ব্যাবস্থা নিতে হবে। সম্প্রতি University of Sao Paulo (Brazil) এর একদল বিজ্ঞানী এই ক্ষতিকর উপাদানটি সণাক্ত করতে সক্ষম হয়েছেন। বিজ্ঞানীরা এই কামরাঙ্গার ক্ষতিকর উপাদানটির নামকরন করেছেন  caramboxin, ও কামরাঙ্গার বৈজ্ঞানীক নাম Carambola থেকেই এর নামকরন করেছেন।
সাস্থ্য সতর্কতা সম্পর্কে আরো জানতে ক্লিক করুন

কামরাঙ্গা 


বিঃদ্রঃ সুতরাং কিডনী রোগীরা কামরাঙ্গা খাওয়া থেকে সাবধান।

জেনে নিন জলপাইয়ের সাস্থ্য উপকারিতা সম্পর্কে।

বিসমিল্লাহির রাহমানির রাহিম



জলপাই 


প্রাচীন কাল থেকে মানুষ বন-জঙ্গলের উপর নির্ভর করে আসছে। কালের বিবর্তনে মানুষ বন-জঙ্গল থেকে সরে আসছে। বিভিন্ন ফুল-ফল, গাছ-পালা, লতা-পাতার অসংখ্য ঔষধি গুণাগুণ রয়েছে। আমরা সেগুলা জানিই না। আজ জেনে নিন এমনই একটি ঔষধি গুণাগুণ সম্পন্ন ফলের কথা। আর সেটা হল জলপাই।

বাংলায় জলপাই, ইংরেজীতে Olive আর আরবিতে একে বলে জয়তুন। জলপাই খেলে মুখের রুচি বাড়ে। শীতকালে মানুষের শরীর নিয়ে একটা গ্রাম্য কথা আছে সেটা হলঃ- “শীতকালে কাক হয় সুন্দর আর মানুষ হয় বানর”। কথাটার বাস্তবতাটা এরকমঃ- শীতকালে মানুষের ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে যায় আর কাকের শরীর চিকচিক করে। আসলে শীতকালের আবহাওয়াই দায়ী এই অবস্থার জন্য। কিন্তু এই সমস্যা থেকে বাঁচার একটা উপায় আছে আর সেটা হল জলপাইয়ের তেল বা Olive Oil। জলপাইয়ের তেল শীতকালে প্রতিদিন গোসলের পর গায়ে মাখলে ত্বক সুন্দর ও মসৃণ থাকে। বাংলাদেশে জলপাই খুব সস্তা। তবে জলপাইয়ের তেলের দাম অনেক বেশী। জলপাই তেল খেলে আমাদের শরীরের গুড কোলস্টেরল ও ব্যাড কোলস্টেরল নিয়ন্ত্রণে থাকে।


জলপাইয়ের কিছু গুণাগুণঃ

১. জলপাইয়ে খুব বেশী পরিমাণে ভিটামিন ‘সি’ ও ‘এ’ রয়েছে যা চোখের বিভিন্ন ধরনের রোগ দূর করে। জলপাই হাঁড় ও দাঁতকে মজবুত রাখে এবং চুল ও ত্বককে সতেজ রাখে।

২. দেহের রক্ত চলাচল ঠিক রাখতে জলপাই খুব ভাল কাজ করে। জলপাই খেলে মানবদেহের ক্ষতিকর লাইপোপ্রোটিনের পরিমাণ কমে যায়। হৃৎপিন্ড ভাল ভাবে কাজ করে।

৩. জলপাইয়ের খোসায় প্রচুর পরিমাণে ডায়াটারি ফাইবার বা আঁশ রয়েছে, যা পাকস্থলীর বিভিন্ন অংশ যেমন বৃহদান্ত, ক্ষুদ্রান্ত্র, কোলনের ক্যান্সার প্রতিরোধ করে এবং এই আঁশ খাবার সঠিকভাবে হজম করে।

৪. নিয়মিত জলপাই খেলে পিত্তথলিতে পাথর হয় না। বাতের ব্যথা ভাল হয় এই জলপাই খেলে।

৫. রাতকানা রোগ, চোখউঠা, চোখের পাতায় ইনফেকশন জনিত সামস্যা দেখা দিলে জলপাই খেলে অত্যন্ত উপকার হয়।

৬. জলপাইতে উচ্চমাত্রায় অ্যান্টিমাইক্রোবিয়াল আছে যা মানবদেহের রোগ-জীবাণু মেরে ফেলে এবং অতিবেগুনী রশ্মি থেকে ত্বককে রক্ষা করে।

৭. প্রাকৃতিকভাবে জলপাইয়ে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, যা মানবদেহে ক্যান্সারের জীবাণুকে ধ্বংস করে এবং রোগ প্রতিরোধ শক্তিকে দ্বিগুণ বাড়িয়ে তোলে।

৮. জলপাইয়ের তেল বা Olive Oil খুবই উপকারী। জলপাই ও এর তেলে কোনো চর্বি বা কোলেস্টেরল নেই। তাই রক্তে চর্বি জমে যাওয়ার কোন সম্ভাবনা থাকে না।

৯. সাধারণত সন্তান হওয়ার পর মহিলাদের পেটে এক ধরনের সাদা দাগ পড়ে যায় যেটা আস্তে আস্তে স্থায়ী হয়ে যায়। এক্ষেত্রে গর্ভাবস্থার শুরু থেকেই পেটে জলপাইয়ের তেল মাখলে এ দাগ পড়ে না।

১০. বয়স বাড়ার সাথে সাথে আমাদের ত্বক কুচকে যায়। জলপাইয়ের তেল নিয়মিত গায়ে মাখলে এই কুচকানোভাব হয় না।

১১. কিছু কিছু গবেষকরা বলেন জলপাইয়ের তেল ব্যাথা নাশক  বা Pain Killer হিসেবেও কাজ করে।

১২. জলপাই তেলে কোষ্ঠকাঠিন্য কমে, গোসলের পানিতে জলপাই তেল ব্যাবহার করলে শরীরে শিথিলতা আসে। আবার মেয়েদের রুপচর্চার ক্ষেত্রেও জলপাইয়ের তেল ব্যাবহার করা হয়।

 সাস্থ্য সম্পর্কিত আরও জানতে ক্লিক করুন এখানে 

জলপাই 

বিঃদ্রঃ জলপাই খুবই উপকারী। তাই আসুন আমরা নিয়মিত জলপাই খাই ও জলপাই তেল ব্যাবহার করি।

Monday, December 26, 2016

তেজ পাতার তেজি গুনাগুন গুলি জেনে নিন।



বিসমিল্লাহির রাহমানির রাহিম



 
তেজ পাতা

আমরা এশিয়া উপমহাদেশের মানুষ খুব রসনা বিলাসী। আমরা  মশলা খুব ভালবাসি। আমাদের মহাদেশে মশলার বাণিজ্য শুরু করেছিল লিওনার্দো দ্যা ভিঞ্চি নামক এক বণিক। আমরা প্রতিদিনের খাবারের মধ্যে প্রচুর পরিমাণে মশলা খেয়ে থাকি। এমনই এক মশলার নাম তেজপাতা। তেজপাতা কে না চেনেন? এটি একটি সুগন্ধি মশলা। কাঁচা অবস্থায় তেজপাতার রং গাঢ় সবুজ আর শুকনা পাতার রং বাদামি হয়। তেজপাতা শুধু মশলা হিসেবেই ব্যাবহার হয় না এর অনেক ঔষধি গুণাগুণ রয়েছে। নিম্নে তেজপাতার কিছু ঔষধি গুণাগুণ নিয়ে আলোচনা করা হল।


তেজপাতার কিছু গুণাগুণ ও উপকারিতাঃ


১. যাদের শরীর হালকা গঠনের তাদের জন্য তেজপাতা খুবই উপকারী। তেজপাতা কুচি করে হালকা ছেঁচে  ২৫০ মিলিঃ গরম পানিতে অর্ধেক দিন ভিজিয়ে রেখে ভাল করে ছেঁকে সকাল-বিকাল ১০/১৫ দিন খেলে চেহারার লাবণ্য ফিরে আসে ও শরীরে জোর আসে।

২. অনেক সময় ঘন ঘন পিপাসা পায়। তখন অল্প পরিমাণ পানিতে তেজপাতা সিদ্ধ করে ভাল  করে ছেকে পান করলে পিপাসা মিটে যাবে।

৩. অনেক সময় প্রস্রাব হলদে হয়ে যায়। এক্ষেত্রে তেজপাতা ২৫০ মিলিঃ গরম পানিতে ২/১ ঘণ্টা ভিজিয়ে রেখে ২/৩ ঘণ্টা পর পর পান করলে প্রস্রাব স্বাভাবিক হয়ে যাবে।

৪. চর্মরোগ হলে চেজপাতা হালহা ছেঁচে ৫০০ মিলিঃ পানিতে সিদ্ধ করে সকাল-বিকাল ১ মাস পান করলে চর্মরোগ ভাল হয়ে যাবে। এছাড়া তুলা ভিজিয়ে চুলকানি, দাদ ইত্যাদি জায়গায় লাগালেও চর্মরোগ সারে।

৫. তেজপাতা পানিতে সিদ্ধ করে সেই পানি দিয়ে গোসল করলেও এলার্জি ভাল হয়।
৬. তেজপাতা বেটে চন্দনের মত গায়ে লাগিয়ে ঘণ্টা খানিক পর গোসল করুন। এতে শরীরের ময়লা পরিষ্কার হয়, গায়ে দুর্গন্ধ থাকলে দূর হয়।

৭. ফোঁড়া হলে তেজপাতা বেটে ২/৩ বার প্রলেপ দিলে ব্যাথা কমে ও ফোঁড়া ভাল হয়।

৮. অনেক সময় সর্দিতে বা অতিরিক্ত জোরে চিৎকার করলে গলা বসে যায়। এক্ষেত্রে তেজপাতা হালকা ছেঁচে ৩/৪ বার খেলে গলা ঠিক হয়ে যায়। অথবা তেজপাতা পেঁচিয়ে বিড়ির মত বানিয়ে এর ধোঁয়া বিড়ির মত টানলে গলা ঠিক হয় এবং হালকা কাশি দূর হয়।

৯. অরুচি কাটাতে তেজপাতা পানিতে সিদ্ধ করে সেই পানি দিয়ে কুলকুচি করলে অরুচি দূর হয়।

স্বাস্থ্য সম্পর্কে আরও জানতে ক্লিক করুন এখানে 
 
তেজ পাতা

বিঃদ্রঃ তেজপাতা মশলা জাতীয় উদ্ভীদ হওয়া সত্ত্বেও এটি ভেষজ গুণে ভরপুর।

টমেটোর অজানা সাস্থ্য উপকারিতা গুলি জেনে নিন।



বিসমিল্লাহির রাহমানির রাহিম

 
টমেটো


আমরা এশিয়া উপমহাদেশের মানুষ খুব রসনা বিলাসি। আমরা খাবারের তালিকায় বিভিন্ন রকমের পদ পছন্দ করি। পরিমাণে একটু কম হলেও পদের যেন কোন কমতি না  যেন থাকে। সালাদ ছাড়া আমরা অনেকেই খেতে চাই না আর এই সালাদে একটি সবজি ব্যাবহার করা হয় সেটি হল টমেটো। টমেটো শুধু সালাদেই নয় বিভিন্ন রকমে একে তরকারি হিসেবেও ব্যাবহার করা হয়। টমেটোর সস বা আচার আমাদের খুব পছন্দ। রেস্টুরেন্টে গেলে আমাদের খাবারের সাথে টমেটোর সস না থাকলে মনে হয় খাবারটা যেন সম্পুর্নই হল না। এই টমেটোর রয়েছে বেশ কিছু ঔষধী গুণাগুণ। আজ আমরা টোমেটোর ঐসব গুণাগুণ সম্পর্কে আলোচনা করব।

টমেটো কাঁচা বা রান্না করে দুই ভাবেই খাওয়া যায়। টমেটো গরম করলে এর পুষ্টিগুণ বৃদ্ধি পায়। তেলে ভাজলে এই টমেটো কলা, নাসপাতি, আপেল ইত্যাদির চেয়ে দীগুণ বেড়ে যায়। এতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আমিষ, ভিটামিন এ, সি ও ডি। টমেটো আমাদের দেশের অনেকে বিলাতী বেগুন নামেও চিনে থেকেন। এটি একটি শীতকালীন সবজি হলেও গ্রীষ্মকালেও এই টমেটো চাষ করা যায়।

টমেটোর গুরুত্বপুর্ণ টি উপকারিতাঃ


ক্যান্সার প্রতিরোধে টমেটোঃ
বিশেষজ্ঞদের মতে নিয়মিত প্রতিদিন ১-২ টি টমেটো খেলে ক্যান্সারের ঝূঁকি কমে যায়। টমেটোতে লাইকোপিন নামক এক বিশেষ উপাদান রয়েছে। যার ফলে আমরা পাকস্থলী, ফুসফুস, অগ্নাশয়, স্তন, কোলন, প্রোস্টেট, মূত্রাশয় ইত্যাদির ক্যান্সার হতে সুরক্ষা পাই।

চর্মরোগে টোমেটোঃ
যাদের চর্মরোগের সমস্যা আছে তারা টমেটোর রস চর্মরোগে আক্রান্ত স্থানে নিয়মিত প্রতিদিন ২/৩ বার লাগালে উপকার পাবেন।

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টোমেটোঃ
যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারা প্রতিদিন সকালে খালি পেটে ১-২ টি টমেটো খেতে পারেন। আশা করি রক্তচাপ নিয়ন্ত্রণে আসবে। স্বাদ বাড়ানোর জন্য অল্প পরিমাণে চিনিও মিশিতে পারেন।

বয়সের ছাপ ধরে রাখতে টমেটোঃ
তরতাজা একটা টমেটো টুকরা করে কেটে রস করে অল্প চিনি মিশিয়ে মুখে লাগাতে পারেন। এভাবে নিয়মিত ব্যাবহার করার ফলে আপনার ত্বক কোমল ও মসৃণ হবে এবং বয়সের ছাপ পড়বে না।

রক্ত স্বল্পতায় টমেটোঃ
যাদের রক্ত স্বল্পতা রয়েছে তাদের জন্য টমেটো একটি বেশ কার্যকরী সবজি বা ফল। একটি টমেটো, ১৫-২০ গ্রাম তিল এবং একটি আপেল প্রতিদিন সকালে ও রাতে খেতে পারেন। এতে রক্ত স্বল্পতা দ্রুত সেরে যাবে।

মুখের আলসারের চিকিৎসায় টমেটোঃ
যাদের মুখ গহ্ববরে মাঝে মাঝে ঘা হয় এখন থেকে তাদের আর কোন টেনশন নাই। টমেটোর রস এই ঘা সারাতে ব্যাপক কার্যকরী। প্রতিদিন সকাল-বিকাল একটি করে টমেটো বা টমেটোর রস পান করুন। আশা করি ১০-১৫ দিনের মধ্যে ঘা সেরে যাবে।

হেপাটাইটিস ভাইরাস সারাতে টমেটোঃ
যাদের হেপাটাইটিসের সমস্যা রয়েছে তারা সকালে ও রাতে নিয়মিত ১ মাস টমেটো খেতে পারলে হেপাটিটিস নিয়ন্ত্রণে এসে যায়।

ঠান্ডা-সর্দি সারাতে টমেটোঃ
টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ১০০% কার্যকরী। এই টোমেটো খাওার ফলে ঠান্ডা-সর্দি থেকে মুক্ত থাকা যায়।

জ্বর হলে টমেটোঃ
নানা কারনে আমাদের শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে একটু বেড়ে গেলেই আমরা একে জ্বর হিসেবে ধরে নিই। আসলে ইনফেকশনের ফলে শরীরের তাপমাত্রা বাড়ে। এসময় অ্যান্টিবায়োটিক খেতে হবে। এক্ষেত্রে টমেটো খেলে বিশাল এক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। তবে টমেটোর সাথে একটু তরমুজের রস মিশিয়ে একটু পর পর পান করুন। ১ দিনের মধ্যে শরীরের তাপমাত্রা স্বাভাবিক হয়ে যাবে।

মাড়ির রক্ত ক্ষরন রোধে টমেটোঃ
যাদের মাড়িতে রক্তপাত বা রক্ত ক্ষরন হয় তারা বুঝে নিবেন ভিটামিন সি এর অভাবে এ সমস্যা হচ্ছে। তবে আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। নিয়মিত টমেটো খেলে মাড়ির যেকোন ধরনের সমস্যা দূর হয়। তবে সমস্যা বড় আকার ধারন করলে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিৎ।

সুস্থ্য থাকার জন্য আরো জানতে এখানে ক্লিক করুন
 
টমেটো
মন্তব্যঃ টমেটো বাংলাদেশের একটি জনপ্রিয় খাবার। আসুন আমরা উচ্চমাত্রার ভিটামিন সি যুক্ত টমেটো খাই আমাদের শরীর সুস্থ্য রাখি।